ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চট্টগ্রামে বাস উল্টে খাদে, নারীসহ নিহত ২

খাদে পড়া বাস

চট্টগ্রাম প্রতিনিধিঃ   চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুই বাস যাত্রী।

রোববার (২১ জুন) দুপুর ২টার দিকে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে নিহত হন- পটিয়া মনসা এলাকার বাসিন্দা হুমাইরা মাহমুদা (২৮) ও আবদুল হালিম (৪০)। হুমাইরা চট্টগ্রাম সিটি করপোরশনের একটি প্রকল্পে কাজ করেন এবং হালিম বোয়ালখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোহাম্মদ জুবাইর জানান, দুপুর ২টার দিকে পটিয়া থেকে একটি লোকাল বাস চট্টগ্রাম শহরের দিকে আসছিলো।

এ সময় বিপরীত দিক থেকে রং সাইড দিয়ে সড়কে প্রবেশ করে একটি বালু বোঝাই পিকআপ। সেটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন পুরুষ ও একজন নারী মারা যান। বাসের আরও দু’জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে বালু বহনকারী পিকআপটিকে আটক করা যায়নি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চট্টগ্রামে বাস উল্টে খাদে, নারীসহ নিহত ২

আপডেট সময় ০৫:৫২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০