ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আমেরিকাকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিলো উ. কোরিয়া

ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন

আন্তর্জাতিক ডেস্কঃ  কোরীয় উপদ্বীপে যুদ্ধ বাধানোর যে কোন অপতৎপরতার ব্যাপারে আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, কোরীয় উপদ্বীপে যুদ্ধের আগুন জ্বালাতে চাইলে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকাকে ধ্বংস করে ফেলা হবে।

রাশিয়ার রাজধানী মস্কোয় উত্তর কোরিয়ার দূতাবাস এক বিবৃতিতে এ হুমকি দিয়েছে বলে মস্কো থেকে ইরানি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে।

উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্রের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানার মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে।

মস্কোয় উত্তর কোরিয়ার দূতাবাস বলেছে, দেশটির হাতে এমন সব পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে যেকোনো সময় বিশ্বের যে কোনো কাউকে শাস্তি দেয়া যায়।

বিবৃতিতে বলা হয়, ‘যে কেউ উত্তর কোরিয়াকে হুমকি দেবে, এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে তাকে ধ্বংস করে দেয়া হবে।’

কোরীয় উপদ্বীপে মার্কিন সেনা উপস্থিতি এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন সেনাদের যৌথ সামরিক মহড়ার ঘোর বিরোধী উত্তর কোরিয়া।

আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যেকোনো মহড়াকে উত্তর কোরিয়ার ওপর হামলার প্রস্তুতি বলে মনে করে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়া বহুবার এ ধরনের মহড়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে এবং এসব মহড়াকে যুদ্ধ বাধানোর অপকৌশল বলে বর্ণনা করেছে। সূত্র- পার্স টুডে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আমেরিকাকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিলো উ. কোরিয়া

আপডেট সময় ০৫:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০