ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কিশোরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে এক জন নিহত

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নুরু উদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের আরও ১৫ জন।

রোববার (২১ জুন) সকালে উপজেলায় মৃগা ইউনিয়নের আমিরগঞ্জে এ ঘটনা ঘটে। নুরু উদ্দিন উপজেলার গেন্ডামারা-শান্তিপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তুচ্ছ ঘটনা নিয়ে সাহাব উদ্দিন ও মোনায়েম খাঁ’র লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নুরু উদ্দিন পেটে বল্লম বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের আরও ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান  জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত  রয়েছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কিশোরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে এক জন নিহত

আপডেট সময় ০২:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০