ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

একই রশিতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ

ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ   ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিরাশী বাজার এলাকায় নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- চাপোড়পারবর্তীপুর গ্রামের বিরাশীপাড়া এলাকার মৃত সেট কুমারের ছেলে বিপুল (২৫) ও তার স্ত্রী পারুল (২২)। পারুল বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড় কোর্ট আধারদীঘি গ্রামের ঝাটালু সিংহের মেয়ে।

উপজেলার লেহেম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম জানান, সকালে চাপোড় পারবর্তীপুর গ্রামের বিরাশী বাজার এলাকায় নিজ বাড়ির শয়ন কক্ষে একই রশিতে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে বিপুল ও পারুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, মৃত বিপুল ও পারুলের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে তাদের মৃত্যুর রহস্য জানা যাবে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

একই রশিতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ

আপডেট সময় ০৭:১৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০