ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মা-বাবার পাশে সমাহিত হবেন কামরান

বদর উদ্দিন আহমদ কামরান

রাজনীতি ডেস্কঃ   আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মরদেহ সিলেটে পৌঁছেছে।

সোমবার (১৫ জুন) দুপুর ১২টা ১০মিনিটে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স সিলেটের প্রবেশদ্বার চন্ডিপুল অতিক্রম করে।

সেখানে আগে থেকেই উপস্থিতি ছিলেন সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। অ্যাম্বুলেন্স পৌঁছতেই তিনি মরদেহ গ্রহণ করে সংশ্লিষ্ট জায়গায় নিয়ে আসেন।

এর আগে সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সিলেটের উদ্দেশে রওনা দেয় অ্যাম্বুলেন্সটি।

স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা কখন হবে এখনও নির্দিষ্ট হয়নি। তবে তার বাবা-মায়ের কবরের পাশে মানিকপুরে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

রবিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরউদ্দিন আহমদ কামরান ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মা-বাবার পাশে সমাহিত হবেন কামরান

আপডেট সময় ০৪:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০