ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পানিতে ডুবে বাবার মৃত্যুর খবর শুনে ছেলের মৃত্যু

বাবার মৃত্যুর খবর শুনে ছেলের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধিঃ  নোয়াখালীর সুবর্ণচরে পুকুরের পানিতে ডুবে বাবার মৃত্যুর খবর শুনে ছেলে ইব্রাহীম খলিল দিদার (৪৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

সোমবার (১৫ জুন) বাবার মৃত্যুর ৫ ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর জুবিলি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

এর আগে, আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চর জুবিলি ইউনিয়নের ৩ ওয়ার্ডের কাজী বাড়িতে পুকুরে গোসল-

করতে নেমে পানিতে ডুবে বিডিআরের (বর্তমানে বিজিবি) অবসরপ্রাপ্ত সুবেদার আবুল হোসেন (৭০) মারা যায়। নিহত সুবেদার চর জুবিলী এলাকার মৃত তোফায়েল আহমেদ’র ছেলে।

পরে পিতার এ মৃত্যুর খবর শুনে বাড়িতে এসে বাবার মরদেহ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়ে নিহতের ছেলে দিদার।

পরে তার স্বজনেরা তাকে অসুস্থ অবস্থায় চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি মৃত্যুকালে ৩ ছেলে সন্তানের জনক ছিলেন।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পানিতে ডুবে বাবার মৃত্যুর খবর শুনে ছেলের মৃত্যু

আপডেট সময় ০৪:২৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০