ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

স্টাফ রি‌পোর্টারঃ  রাজধানীর ইব্রাহীমপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন (২০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আনিস ও ফয়সাল নামে আরও দু’জন।

সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বেলা ১১টার দিকে ইমনকে মৃত ঘোষণা করেন।

ইমনের সহকর্মী মিল্লাল হোসেন জানান, ইব্রাহীমপুর প্রাইমারি স্কুলের পেছনে একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন তারা।

ইমন ও আনিস পাঁচতলা ভবনের উপর থেকে রশি বেঁধে রড উঠাচ্ছিলেন। আর ফয়সাল ভবনের নিচে মাটি খোরার কাজ করছিলেন।

সকাল ১০টার দিকে রড উঠানোর সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগলে ইমন পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে যান। আর ছাদে থাকা আনিসও আহত হন।

তিনি আরও জানান, ভবনের নিচ থেকে চিৎকার শুনে সেখানে গিয়ে দেখি ফয়সালও দগ্ধ হয়েছেন। তিনি ভবনের নিচে কাজ করছিলেন। তিনি কীভাবে দগ্ধ হলেন তা বলতে পারবো না।

সহকর্মীরা জানান, মাগুরার শ্রীপুর উপজেলার আনোয়ার হোসেনের ছেলে ইমন। বড় ভাই ও বাবার সঙ্গে ইব্রাহীমপুরে থাকেন। পেশায় তিনজনই নির্মাণশ্রমিক।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আনিস জরুরি বিভাগে ও ফয়সালকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০১:০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০