ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

সংসদের মুলতবি অধিবেশন আজ

সংসদ ভবন

স্টাফ রিপোর্টারঃ  দুই দিন বিরতির পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ রবিবার সকাল ১১টায় শুরু হবে সংসদের মুলতবি অধিবেশন।

দিনের কর্মসূচিতে সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনা অন্তর্ভুক্ত থাকলেও সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে আলোচনা হবে।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গ্রহণ শেষে দিনের অন্যান্য কার্যসূচি স্থগিত করে অধিবেশন মুলতবি করার রেওয়াজ রয়েছে।

আজ দিনের কার্যসূচিতে জাতীয় সংসদে উত্থাপিত ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব নিয়ে আলোচনা শুরুর কথা থাকলেও সম্পূরক কার্যসূচিতে শোক প্রস্তাব যুক্ত হবে।

আর রেওয়াজ অনুযায়ী শোক প্রস্তাব গ্রহণ ও মোনাজাত শেষে অধিবেশন মুলতবি করার বিষয়ে সংসদে সিদ্ধান্ত জানাবেন স্পিকার।

১০ জুন শুরু হওয়া বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১১ জুন নতুন অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব উত্থাপন করেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

সংসদের মুলতবি অধিবেশন আজ

আপডেট সময় ০১:২৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০