ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাস্তা থেকে তুলে নিয়ে প্রতিবন্ধী মেয়েকে কবরস্থানে গণধর্ষণ

প্রতীকী ছবি

নোয়াখালী প্রতিনিধিঃ  নোয়াখালীর সেনবাগে দশ বখাটে মিলে বিশ বছর বয়সী এক প্রতিবন্ধী মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে কবরস্থানে আটকে রেখে গণধর্ষণের ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) দুপুরে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনবাগ থানার পুলিশ ২ ধর্ষণকারীকে আটক করে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা ঘটনার ৪দিন পর বৃহস্পতিবার রাতের দিকে ১০জনকে আসামি করে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

আটককৃতরা হলো, অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর হাজী বাড়ির আবু তাহের হাবিলদারের ছেলে মো. ফারুক (২৫) ও ভাট বাড়ির জলিলের ছেলে ফাহিম (২২) ।

এর আগে, গত শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে অর্জুনতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের শেষ প্রান্তের রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণকারীরা পাশের বারিক সরকারের কবরস্থানে গণধর্ষণের এ ঘটনা ঘটায়।

অভিযোগ সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর হাজী বাড়ির আবু তাহের-

হাবিলদারের ছেলে ফারুকে নেতৃত্বে একই গ্রামের ভাট বাড়ির জলিলের ছেলে ফাহিম ও তাদের আরও ৮ সাঙ্গপাঙ্গ মিলে মেয়েটিকে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে।

পরে ধর্ষণ শেষে নানান ধরণের হুমকি দিয়ে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেন তারা। মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি অবগত করলে ওই ভুক্তভোগীর মা এলাকাবাসীর সহযোগিতায় ঘটনার ৪দিন পর থানায় মামলা দায়ের করেন।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ ২ ধর্ষককে আটক করেছে। অন্য আসামিদের আটক করতে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাস্তা থেকে তুলে নিয়ে প্রতিবন্ধী মেয়েকে কবরস্থানে গণধর্ষণ

আপডেট সময় ০৪:১৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০