ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী Logo নওগাঁর সাপাহারে মাদরাসার পুকুর দখল নিয়ে হামলা ও লুটপাট

লাদাখে ফের যুদ্ধাবস্থা, ভারী অস্ত্রসহ ১০ হাজার সেনা মোতায়েন চীনের

ট্যাঙ্ক

আন্তর্জাতিক ডেস্কঃ  ভারত-চীন সীমান্তবর্তী লাদাখের উভয় দেশের সেনারা পিছু হটছে বলে খবর রটলেও বাস্তবে ফের সেই এলাকায় যেন যুদ্ধের দামামা বাজছে।

সর্বশেষ লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত গোটা নিয়ন্ত্রণরেখায় বাড়তি সেনা মোতায়েন করেছে চীন। এতে উত্তেজনা আরো বেড়ে গেছে ওই সীমান্তে।

চীনারা লাদাখ সীমান্তে দূরপাল্লার কামান ও ট্যাঙ্ক মোতায়েন করেছে। এসব ভারী অস্ত্রশস্ত্র সরানোর দাবি করেছে ভারত। তবে চীন তা না সরিয়ে আরো বাড়াচ্ছে।

কেবল লাদাখেই ১০ হাজার সেনা মোতায়েন করেছে চীন। এছাড়া অন্যান্য সীমান্তেও চীনা সেনা মোতায়েন বাড়ছে।

এদিকে ভারত উত্তরাখণ্ডের জোহর উপত্যকায় কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ মুন্সিয়ারি-বুগডিয়ার-মিলাম সড়ক তৈরির কাজ দ্রুত শেষ করার জন্য হেলিকপ্টারে ভারী যন্ত্রপাতি পাঠিয়েছে।

ওই সড়কের মাধ্যমে উত্তরাখণ্ডের ওই এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে থাকা সেনার পোস্টগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানো যাবে।

২০১৯ সালে বেশ কয়েক বার ওই সড়ক তৈরির জন্য ভারী যন্ত্রপাতি পাঠানোর চেষ্টা করেছিল বর্ডার রোডস অর্গানাইজেশন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। পাথর কাটার যন্ত্রের অভাবে ওই পথ তৈরির কাজ বন্ধ ছিল।

তবে সীমান্তের এ যুদ্ধাবস্থা কাটাতে উভয় দেশ কূটনৈতিক ও সামরিক আলোচনা চালাচ্ছে। বৃহস্পতিবার (১১ জুন) দুই দেশের সেনার ডিভিশনাল কমান্ডার স্তরে বৈঠক হয়েছে। বাস্তবে যদিও উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা  

লাদাখে ফের যুদ্ধাবস্থা, ভারী অস্ত্রসহ ১০ হাজার সেনা মোতায়েন চীনের

আপডেট সময় ১২:৫৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ  ভারত-চীন সীমান্তবর্তী লাদাখের উভয় দেশের সেনারা পিছু হটছে বলে খবর রটলেও বাস্তবে ফের সেই এলাকায় যেন যুদ্ধের দামামা বাজছে।

সর্বশেষ লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত গোটা নিয়ন্ত্রণরেখায় বাড়তি সেনা মোতায়েন করেছে চীন। এতে উত্তেজনা আরো বেড়ে গেছে ওই সীমান্তে।

চীনারা লাদাখ সীমান্তে দূরপাল্লার কামান ও ট্যাঙ্ক মোতায়েন করেছে। এসব ভারী অস্ত্রশস্ত্র সরানোর দাবি করেছে ভারত। তবে চীন তা না সরিয়ে আরো বাড়াচ্ছে।

কেবল লাদাখেই ১০ হাজার সেনা মোতায়েন করেছে চীন। এছাড়া অন্যান্য সীমান্তেও চীনা সেনা মোতায়েন বাড়ছে।

এদিকে ভারত উত্তরাখণ্ডের জোহর উপত্যকায় কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ মুন্সিয়ারি-বুগডিয়ার-মিলাম সড়ক তৈরির কাজ দ্রুত শেষ করার জন্য হেলিকপ্টারে ভারী যন্ত্রপাতি পাঠিয়েছে।

ওই সড়কের মাধ্যমে উত্তরাখণ্ডের ওই এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে থাকা সেনার পোস্টগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানো যাবে।

২০১৯ সালে বেশ কয়েক বার ওই সড়ক তৈরির জন্য ভারী যন্ত্রপাতি পাঠানোর চেষ্টা করেছিল বর্ডার রোডস অর্গানাইজেশন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। পাথর কাটার যন্ত্রের অভাবে ওই পথ তৈরির কাজ বন্ধ ছিল।

তবে সীমান্তের এ যুদ্ধাবস্থা কাটাতে উভয় দেশ কূটনৈতিক ও সামরিক আলোচনা চালাচ্ছে। বৃহস্পতিবার (১১ জুন) দুই দেশের সেনার ডিভিশনাল কমান্ডার স্তরে বৈঠক হয়েছে। বাস্তবে যদিও উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481