ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ব্রাজিলে গেড়ে বসছে করোনা, ৪০ হাজার ছাড়ালো মৃত্যু

ব্রাজিলে করোনায় প্রাণহানি ৪০ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্কঃ  দিন দিন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ থেকে ভয়াবহতর হয়ে উঠছে প্রাণঘাতী করোনা। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসের তাণ্ডবে নতুন করে আরও ১ হাজার ২৩৯ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্য দিয়ে ব্রাজিলে করোনায় মৃত্যু ৪০ হাজারের ঘর টপকে গেলো। শুক্রবার (১২ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, শেষ একদিনে সরকারি হিসেবে ব্রাজিলে ১ হাজার ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০ হাজার ৯১৯ জনে।
শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্য দিয়ে সেখানে মোট করোনা শনাক্ত দাঁড়ালো ৮ লাখ ২ হাজার ৪২৪ জনে। করোনা শনাক্ত ও মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরপরই বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল।

অনেক বিশেষজ্ঞেরই ধারণা ব্রাজিলে প্রকৃত করোনা আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি। ব্যাপক হারে নমুনা পরীক্ষার অভাবে তাদের শনাক্ত করা যাচ্ছে না।

সম্প্রতি ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের একদল গবেষক ব্রাজিলকে সতর্ক করে এও জানিয়েছে, করোনা প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা না নিলে আসছে আগস্টের শুরুতেই দেশটিতে করোনা সংক্রমণে মৃত্যু ১ লাখ ২৫ হাজার ছাড়িয়ে যেতে পারে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ব্রাজিলে গেড়ে বসছে করোনা, ৪০ হাজার ছাড়ালো মৃত্যু

আপডেট সময় ১২:৪২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০