ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

লকডাউন শিথিল করল রাশিয়া

লকডাউন শিথিল করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ  রাশিয়াতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার লাখ ৯৩ হাজার ছয়শ ৫৭ জন এবং মারা গেছে ছয় হাজার তিনশ ৫৮ জন। সারাবিশ্বে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রাশিয়া এখন তিন নম্বরে রয়েছে।

তবে দেশটিতে করোনাভাইরাসের জেরে আরোপিত বিধি-নিষেধ শিথিল করা হয়েছে। টানা দুই মাস ধরে লকডাউনে থাকার পর কিছুটা নিয়ম-নীতি শিথিল হচ্ছে মস্কোতে।

জানা গেছে, মস্কোতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কড়া নিয়ম শিথিল হয়েছে এবং বাসিন্দাদের ঘরে থাকার ব্যাপারেও কড়াকড়ি কমছে।

মস্কো শহরের মেয়র সার্গেই সোবিয়ানিন ঘোষণা করেছেন, ভাইরাসের বিরুদ্ধে শহরটিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। গত কয়েক সপ্তাহের তুলনায় করোনা প্রকোপ অনেকটাই কমেছে। সেই সঙ্গে জনগণও সচেতন হয়েছে।

তিনি আরো বলেছেন, সংগ্রাম শেষ হয়ে যায়নি। আমরা সর্বশেষ বিজয় পর্যন্ত পদক্ষেপ নিতে থাকবো। স্বাভাবিক জীবনে না ফেরা পর্যন্ত আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এদিকে আজ বুধবার সে দেশে ১১৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আর মোট আক্রান্তের ৪০ শতাংশ ঘটেছে রাজধানী মস্কোতে। সূত্র : ভয়েস অব আমেরিকা

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

লকডাউন শিথিল করল রাশিয়া

আপডেট সময় ০৪:৪৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০