ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনায় মারা গেলেন জাপার কেন্দ্রীয় নেতা বাবুল

বাহাউদ্দিন বাবুল

রাজনীতি ডেস্কঃ   জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুল করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় প্রয়াত বাহাউদ্দিন বাবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন জাপা চেয়ারম্যান। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, প্রয়াত বাহাউদ্দিন বাবুল ছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের পরীক্ষিত নেতা।

তার মৃত্যুতে জাতীয় পার্টি একজন একনিষ্ঠ ও ত্যাগী নেতাকে হারালো। জাতীয় পার্টি বাহাউদ্দিন বাবুলের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

জাতীয় পার্টি নেতা বাহাউদ্দিন বাবুলের মৃত্যুতে অনুরুপ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পাটি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা।

বৃহস্পতিবার বাদ জোহর উত্তরার মালেকাবানু মসজিদে জানাজার নামাজ শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনায় মারা গেলেন জাপার কেন্দ্রীয় নেতা বাবুল

আপডেট সময় ০৪:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০