ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিলেটে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

উদ্ধারকৃত মরদেহ

সিলেট প্রতিনিধিঃ  সিলেটে বস্তাবন্দি অবস্থায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। দক্ষিণ সুরমার উপজেলার সিলাম ইউনিয়নের ধোপাঘাট এলাকায় জালালপুর সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরনে ছিল কালো প্যান্ট-শার্ট ও গায়ে সাদা স্যান্ডো গেঞ্জি।স্থানীয়রা জানান, রাস্তার পাশে ফেলে রাখা একটি সাদা বস্তা থেকে দুর্গন্ধ ছড়াতে দেখে স্থানীয়রা বেলা দেড়টার দিকে দক্ষিণ সুরমা থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তা খুলে যুবকের মরদেহ আবিস্কার করে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বেলা দেড়টার দিকে লোকজন থানায় ফোন করে বলেন, একটি বস্তা থেকে দুর্গন্ধ আসছে।

ওই বস্তায় মানুষের মরদেহ থাকতে পারে। বস্তা খুলে দেখা যায় ৩০/৩২ বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ। তাকে অন্য কোথাও হত্যা করে এখানে এনে ফেলা হয়েছে।

তিনি বলেন, ‘আনুমানিক প্রায় ৪৮ ঘন্টা আগে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে মরদেহ বস্তায় ভরে এখানে ফেলে রেখে গেছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তাছাড়া নিহত যুবকের গায়ে হাতের ছাপের চিহ্ন ও অন্যান্য আলামত সংগ্রহে পিবিআই সহযোগিতা করেছে।

মরদেহের পরিচয় নিশ্চিত হতে বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, খুব শিগগিরই হত্যাকারীদের ধরতে সক্ষম হবো।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিলেটে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০