ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মায়ের পাশে কবর দেওয়া হবে জর্জ ফ্লয়েডকে

জর্জ ফ্লয়েডের কফিন

আন্তর্জাতিক ডেস্কঃ   জন্মস্থান টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে জর্জ ফ্লয়েডকে কবর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও কাতারের আল-জাজিরা।

সোমবার (০৮ জুন) থেকে তার মৃতদেহ দর্শনার্থীদের জন্য গির্জায় রাখা আছে। সেখান থেকে ফ্লয়েডকে তার মায়ের কবরের পাশে চিরশায়িত করা হবে।

আফ্রিকান-আমেরিকান নাগরিক ফ্লয়েডের নির্মম মৃত্যুর শিকার হওয়ার দুই সপ্তাহ হয়ে গেছে। ২৫ মে, যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

২০ ডলারের একটি জালনোট ব্যবহারের অভিযোগে এক শ্বেতাঙ্গ পুলিশ ফ্লয়েডের গলায় হাঁটু দিয়ে ৮ মিনিটেরও বেশি সময় চেপে ধরে হত্যা করে।

এরপরই বৈষম্যের শিকার হয়ে মৃত্যুবরণ করা কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের মৃত্যুতে একাট্টা হয়ে বর্ণ-বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নামে আমেরিকার নাগরিকরা। দেশটির পাশাপাশি এমন ন্যাক্কারজনক ঘটনায় উত্তাল হয়ে ওঠে পুরো বিশ্বও।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মায়ের পাশে কবর দেওয়া হবে জর্জ ফ্লয়েডকে

আপডেট সময় ১২:৩৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০