ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo রংপুরে ঘর থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁর মহাদেবপুরে দোয়া মাহফিল Logo নওগাঁয় ব্যবসায়ীর মাথায় আঘাত করে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেলো দুর্বৃত্তরা Logo নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা জরাজীর্ণ হাজারো মানুষের ভোগান্তি Logo তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়? Logo নওগাঁয় বিয়ে বাড়ীর খাবার খেয়ে ১ জনের মৃত্যু অসুস্থ ২০ Logo  নওগাঁ-২ আসনে জামায়াত প্রার্থী এনামুল হকের মোটর সাইকেল শোডাউন Logo জয়পুরহাটে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo নওগাঁর মান্দায় এম এ মতীনের বিশাল মোটর সাইকেল শোভা যাত্রা-লিফলেট বিতরণ   Logo নওগাঁয় এক লাখ টাকা চাঁদা না পেয়ে আমচাষীর ৩৫০ গাছ কেটে দিল সন্ত্রাসীরা

সড়কে ট্রাকচাপায় ঝরল মোটরবাইক আরোহীর প্রাণ

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টারঃ  দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে বগুড়া-রংপুর মহাসড়কে উজ্জল হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৯ জুন) রাত ১১টার দিকে মহাসড়কের গোকুল ঈদগাহ মাঠ সংলগ্ন ওজন নিয়ন্ত্রণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জল হোসেন বগুড়ার ফুঁলবাড়ি দক্ষিণপাড়া গ্রামের মৃত বুলু মিয়া সরদারের ছেলে। তিনি জেলা স্বর্ণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

অপরদিকে, দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা জেলা স্বর্ণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহফুজার রহমান (৫০)।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে টিএমএসএস রফাতু্ল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে একটি টিভিএস মোটরসাইকেলযোগে উজ্জল ও মাহফুজার বগুড়ার সোনাতলা উপজেলা থেকে শহরে ফিরছিলেন।

এ সময় পেছন থেকে আসা একটি একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উজ্জলের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন মাহফুজারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ট্যাগস

রংপুরে ঘর থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

সড়কে ট্রাকচাপায় ঝরল মোটরবাইক আরোহীর প্রাণ

আপডেট সময় ১১:১৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০

স্টাফ রিপোর্টারঃ  দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে বগুড়া-রংপুর মহাসড়কে উজ্জল হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৯ জুন) রাত ১১টার দিকে মহাসড়কের গোকুল ঈদগাহ মাঠ সংলগ্ন ওজন নিয়ন্ত্রণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জল হোসেন বগুড়ার ফুঁলবাড়ি দক্ষিণপাড়া গ্রামের মৃত বুলু মিয়া সরদারের ছেলে। তিনি জেলা স্বর্ণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

অপরদিকে, দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা জেলা স্বর্ণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহফুজার রহমান (৫০)।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে টিএমএসএস রফাতু্ল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে একটি টিভিএস মোটরসাইকেলযোগে উজ্জল ও মাহফুজার বগুড়ার সোনাতলা উপজেলা থেকে শহরে ফিরছিলেন।

এ সময় পেছন থেকে আসা একটি একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উজ্জলের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন মাহফুজারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471