ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সামাজিক দূরত্ব রাখতে কলকাতায় সাইকেলের লেন বাড়ছে

সাইকেলের আলাদা লেন

আন্তর্জাতিক ডেস্কঃ  দক্ষিণ কলকাতা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আগে থেকেই সাইকেলের আলাদা লেন রয়েছে। সেগুলো দিয়ে সহজেই পৌঁছানো যায় অফিস পাড়ায়।

করোনাভাইরাস মহামারির কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে শহরে সাইকেলের লেন আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লকডাউন শিথিল করে গত সপ্তাহ থেকে ফের বাস চালু হয়েছে রাজ্যটিতে। তবে লোকাল ট্রেন না চলায় আর গাড়ির সংখ্যা কম হওয়ায় অনেক ক্ষেত্রেই সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।

বাসে গাদাগাদি করে যাত্রী পরিবহনের চিত্র ধরা পড়ছে অহরহ। এমন সংকট কাটাতে পরিবেশবান্ধব সাইকেলেই নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

সোমবার তিনি বলেন, ‘এমন অবস্থা যতদিন চলবে, ততদিন বহু মানুষ সাইকেল নিয়েই অফিসে আসবেন।

এই পরিস্থিতিতে পুলিশকে বলছি, তারা বড় রাস্তা ছেড়ে কলকাতার ছোট ও মাঝারি রাস্তায় সাইকেল চালানো যায় কি না, তা দেখুক। সেই মতো নির্দেশনা জারি করা হোক।’

শুধু কলকাতাতেই নয়, পশ্চিমবঙ্গের অন্যান্য শহরেও সাইকেলের লেন তৈরির নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছেন মমতা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সামাজিক দূরত্ব রাখতে কলকাতায় সাইকেলের লেন বাড়ছে

আপডেট সময় ০৫:২৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০