ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ক্ষমতার ক্ষুধায় মির্জা ফখরুলদের হৃদয়ে হাহাকার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজনীতি ডেস্কঃ   বিএনপির হৃদয়ে ক্ষমতার ক্ষুধা। সে ক্ষুধার তীব্রতায় মির্জা ফখরুলদের হৃদয় হাহাকার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৯ জুন) নিজের সরকারি বাসভবনে এক অনলাইন ব্রিফিংয়ে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

‘রাজনৈতিক অশুভ উদ্দেশ্যে সত্যকে আড়াল করে অন্ধকারে ঢিল না ছুড়তে’ বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

‘সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেফতার ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এই বক্তব্যের জবাবে কাদের বলেন,-

‘কোথায় ঢালাওভাবে গ্রেফতার ও মামলা করা হচ্ছে, তার সঠিক তালিকা দিন। জনমানুষের প্রতি সরকারের দায়িত্বশীলতায় বিএনপির গা জ্বালা করছে। মানুষের ক্ষুধার হাহাকার কোথায় দেখছেন?’

সামাজিক যোগাযোগ মাধ্যমে  উদ্দেশ্যমূলক অপপ্রচার ও গুজব রটানো হচ্ছে বলে আবারও অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি সরকারকে ঠেকাতে গিয়ে দেশের ক্ষতি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনার এই সময়ে আওয়ামী লীগের এখন একটাই  কর্মসূচি। তা হচ্ছে অভিন্ন শত্রু করোনা মোকাবিলা করা।

সরকারের সামনে এখন দুটি চ্যালেঞ্জ- একটি করোনা সংক্রমণ রোধ ও আক্রান্তদের চিকিৎসা। অপরদিকে করোনাজনিত অসহায়, দরিদ্র মানুষের সুরক্ষা করা। সীমিত সামর্থ দিয়ে সে কাজ সূচারুরপে সম্পন্ন করছে সরকার।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘নিউজিল্যান্ড  ও ভিয়েতনাম পারলে আমরা কেন পারবো না?  সবার সম্মিলিত চেষ্টায় আমরাও পারবো এবং সফল হবো ইনশাআল্লাহ।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ক্ষমতার ক্ষুধায় মির্জা ফখরুলদের হৃদয়ে হাহাকার

আপডেট সময় ০৪:২৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০