ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

৮ মিনিট ৪৬ সেকেন্ড হাঁটু গেড়ে বসে থাকলেন জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতারা

হাঁটু গেড়ে বসে আছেন জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতারা

আন্তর্জাতিক ডেস্কঃ  কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের সম্মানে ওয়াশিংটনে আট মিনিট ৪৬ সেকেন্ড হাঁটু গেড়ে বসে থাকলেন জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতারা। শ্বেতাঙ্গ পুলিশের হাতে নির্মমভাবে ফ্লয়েড হত্যার প্রতিবাদও জানিয়েছেন তারা।

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি ডেমোক্র্যাট নেতাদের সামনে থেকে জর্জ ফ্লয়েডকে সম্মান জানানোর জন্য হাঁটু গেড়ে বসেন। তারপর ডেমোক্র্যাটদের অন্য নেতারা হাঁটু গেড়ে বসতে থাকেন।

ওয়াশিংটনের এমানসিপেশন হলে হাঁটু গেড়ে বসে থাকা ডেমোক্র্যাট নেতাদের মধ্যে ছিলেন সিনেটর চাক স্ক্যামার, সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী করি বুকার এবং কামালা হারিস।

শ্বেতাঙ্গ পুলিশের হাঁটুর নিচে দীর্ঘ সময় ধরে চাপা পড়ে থেকে জর্জ ফ্লয়েড মারা যাওয়ার জেরে ডেমোক্র্যাট নেতারা দীর্ঘ সময় ধরে হাঁটু গেড়ে থেকে ফ্লয়েডের প্রতি সম্মান জানান।

জর্জ ফ্লয়েডসহ অন্য যারা মার্কিন পুলিশের হাতে নির্মমভাবে খুন হয়েছেন, সবার প্রতি সম্মান ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান ন্যান্সি পেলোসি। সূত্র : স্কাই নিউজ

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

৮ মিনিট ৪৬ সেকেন্ড হাঁটু গেড়ে বসে থাকলেন জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতারা

আপডেট সময় ০১:৫১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০