ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

টাঙ্গাইল প্রতিনিধিঃ   টাঙ্গাইলের ধনবাড়ীতে নানা বাড়ি থেকে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর বাড়ির পাশের জঙ্গলের ডোবার কাছ থেকে তৃষা (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০৯ জুন) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। তৃষা মেহেরপুর জেলার গাংনী উপজেলার হিজলবাড়ী গ্রামের জনৈক এনামুল হকের মেয়ে।

গার্মেন্ট কর্মী বাবা এনামুল ও মা খাদিজা ঢাকায় থাকেন। সে কারণে জন্মের পর থেকে তৃষা ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের দড়িচন্দ্রবাড়ী নানা আব্দুল আজিজের বাড়িতে থাকত।

নানা বাড়ির লোকজন জানান, সোমবার দুপুর থেকে তৃষা নিখোঁজ হয়। মাইকিংসহ নানাভাবে খোঁজ করে তাকে পাওয়া যাচ্ছিল না।

অবশেষে দিনগত রাত ৩টার দিকে বাড়ির উত্তর পাশে জঙ্গলবেষ্টিত ডোবার পাড়ে তার মরদেহ পাওয়া যায়। তৃষার শরীরে কোমর থেকে নিম্নাংশ ক্ষত বিক্ষত।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,-

শিয়াল জাতীয় কোনো প্রাণী তার দেহ কামড়িয়ে এমন ক্ষত-বিক্ষত করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০