ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কলেজের মাঠে গরু চরানোর জেরে খুলনায় জোড়া খুন

প্রতীকী ছবি

খুলনা প্রতিনিধিঃ  খুলনার দাকোপে বাজুয়া এস এন কলেজের মাঠে গরু চরানোর জেরে নীল উৎপল (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় ইমন হোসেন (১৯) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে একলাবাসী। পরে হাসপাতালে তারও মৃত্যু হয়।

মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টার দিকে বজুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উৎপল ওই গ্রামের সুকুমারের ছেলে। হত্যাকারী ইমন তার প্রতিবেশী। ইমনের বাবার নাম বাদল হোসেন।

উৎপলের স্বজনদের অভিযোগ, সকালে ইমন বাড়ি এসে উৎপলকে ঘুম থেকে তুলে কিছু বুঝে ওঠার আগে পেটে ছুরি মেরে দেয়। এতে তার মৃত্যু হয়।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, নিহত উৎপলের বাবা বাজুয়া এসএন কলেজের সহকারী লাইব্রেরিয়ান।

সোমবার (৮ জুন) বিকেলে হত্যাকারী ইমনের বাবা ওই কলেজের মাঠে গরু চরাচ্ছিলেন। এসময় উৎপলের বাবা তাকে বকাবকি করেছিলেন।

বলেছিলেন মাঠে গরু চরালে মল ত্যাগ করে, মাঠ নষ্ট হয় ইত্যাদি। মঙ্গলবার সকালে এ ব্যাপারে বিচার বসার কথা ছিল। তবে সেটা হয়নি।

কিছুক্ষণ পরে ইমন একটি ছুরি নিয়ে এসে উৎপলের পেটে আঘাত করে। এতে গুরুতর আহত হয় সে।

তাৎক্ষণিকভাবে উৎপলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যাকারী ইমনকে এলাকাবাসী গণপিটুনি দিয়েছে।

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাইফুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় ইমনকে হাসপাতালে আনা হয় । কিছুক্ষণ আগে তাকে মৃত ঘোষণা করি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কলেজের মাঠে গরু চরানোর জেরে খুলনায় জোড়া খুন

আপডেট সময় ০১:০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০