ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo রংপুরে ঘর থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁর মহাদেবপুরে দোয়া মাহফিল Logo নওগাঁয় ব্যবসায়ীর মাথায় আঘাত করে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেলো দুর্বৃত্তরা Logo নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা জরাজীর্ণ হাজারো মানুষের ভোগান্তি Logo তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়? Logo নওগাঁয় বিয়ে বাড়ীর খাবার খেয়ে ১ জনের মৃত্যু অসুস্থ ২০ Logo  নওগাঁ-২ আসনে জামায়াত প্রার্থী এনামুল হকের মোটর সাইকেল শোডাউন Logo জয়পুরহাটে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo নওগাঁর মান্দায় এম এ মতীনের বিশাল মোটর সাইকেল শোভা যাত্রা-লিফলেট বিতরণ   Logo নওগাঁয় এক লাখ টাকা চাঁদা না পেয়ে আমচাষীর ৩৫০ গাছ কেটে দিল সন্ত্রাসীরা

নাসিমের করোনা নেগেটিভ, শারীরিক অবস্থার পরিবর্তন নেই

মোহাম্মদ নাসিম

রাজনীতি ডেস্কঃ  সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন নেই। তবে আর অবনতি হয়নি।

দ্বিতীয়বারের মতো করা পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

কাল বুধবার আবার নমুনা পরীক্ষা করা হবে।বাংলাদেশ স্পোশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৯ জুন) তিনি বলেন, করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। অন্যান্য অবস্থা আগের মতোই।

রাজধানীর শ্যামলীর বেসরকারি এই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে আছেন মোহাম্মদ নাসিম।

চিকিৎসকেরা পরবর্তী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এ অবস্থায়ই তাঁর চিকিৎসা চলবে। এর আগে গতকাল রাতে বৈঠক করেছেন তাঁর মেডিকেল বোর্ডের ৭ চিকিৎসক। অবনতি না হওয়ায় তাঁরা আশাবাদী।কিছু ওষুধ পরিবর্তন করে দিয়েছেন।

এর আগে রক্তচাপজনিত সমস্যা নিয়ে গত ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওইদিনই তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়।

এরপর ৪ জুন তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে তিনি স্ট্রোকে আক্রান্ত। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাঁকে আইসিইউতে রাখা হয়।

ট্যাগস

রংপুরে ঘর থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

নাসিমের করোনা নেগেটিভ, শারীরিক অবস্থার পরিবর্তন নেই

আপডেট সময় ১২:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০

রাজনীতি ডেস্কঃ  সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন নেই। তবে আর অবনতি হয়নি।

দ্বিতীয়বারের মতো করা পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

কাল বুধবার আবার নমুনা পরীক্ষা করা হবে।বাংলাদেশ স্পোশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৯ জুন) তিনি বলেন, করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। অন্যান্য অবস্থা আগের মতোই।

রাজধানীর শ্যামলীর বেসরকারি এই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে আছেন মোহাম্মদ নাসিম।

চিকিৎসকেরা পরবর্তী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এ অবস্থায়ই তাঁর চিকিৎসা চলবে। এর আগে গতকাল রাতে বৈঠক করেছেন তাঁর মেডিকেল বোর্ডের ৭ চিকিৎসক। অবনতি না হওয়ায় তাঁরা আশাবাদী।কিছু ওষুধ পরিবর্তন করে দিয়েছেন।

এর আগে রক্তচাপজনিত সমস্যা নিয়ে গত ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওইদিনই তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়।

এরপর ৪ জুন তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে তিনি স্ট্রোকে আক্রান্ত। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাঁকে আইসিইউতে রাখা হয়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471