ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আরও খারাপ হচ্ছে বিশ্বের করোনা পরিস্থিতি : ডব্লিউএইচও

ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস

আন্তর্জাতিক ডেস্কঃ  বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস।

মহামারির ছয় মাস পার হলেও এখনই কড়াকড়ি শিথিলের সময় আসেনি বলেও সতর্ক করেছেন তিনি। গত ডিসেম্বরে চীনের উহানে প্রথমবার শনাক্ত হয় নভেল করোনাভাইরাস।

ইতোমধ্যেই দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে এ বৈশ্বিক মহামারি। আক্রান্ত হয়েছেন ৭০ লাখেরও বেশি মানুষ, প্রাণ হারিয়েছেন অন্তত চার লাখ।

শুরুতে করোনা মহামারির কেন্দ্রস্থল ছিল পূর্ব এশিয়া, পরে ইউরোপ, এখন ছড়িয়েছে আমেরিকায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও দ্রুত বাড়ছে সংক্রমণ।

সোমবার জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান বলেন, ‘যদিও ইউরোপের অবস্থার উন্নতি হচ্ছে, তবে বিশ্বের পরিস্থিতি খারাপ হচ্ছে।’

তিনি বলেন, ‘গত ১০ দিনের নয়দিনই এক লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। গতকাল (রোববার) শনাক্ত হয়েছে ১ লাখ ৩৬ হাজারেরও বেশি, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।’

গ্যাব্রিয়েসুস জানান, রোববার শনাক্ত রোগীদের ৭৫ শতাংশই পাওয়া গেছে মাত্র ১০টি দেশে। এর মধ্যে আবার বেশিরভাগই লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশ।

তিনি বলেন, ‘যেসব দেশের পরিস্থিতির উন্নতি হয়েছে সেখানে এখন সবচেয়ে বড় হুমকি ‘‘আত্মতুষ্টি’’।’ তার মতে, বিশ্বের বেশিরভাগ মানুষ এখনও করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘মহামারির ছয় মাসেরও বেশি সময় গেছে। তবে কোনও দেশের জন্য এখনও প্যাডেল থেকে পা তুলে নেয়ার সময় আসেনি।’

এসময় যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের জেরে চলা বিক্ষোভ থেকে সংক্রমণের ঝুঁকি প্রসঙ্গে জানতে চাইলে গ্যাব্রিয়েসুস সব বিক্ষোভকারীকে স্বাস্থ্য সুরক্ষা নীতি মেনে আন্দোলনে যাওয়ার আহ্বান জানান। সূত্র: এনডিটিভি

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আরও খারাপ হচ্ছে বিশ্বের করোনা পরিস্থিতি : ডব্লিউএইচও

আপডেট সময় ১২:১৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০