ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

এস-৪০০’র নতুন চালান, রাশিয়ার সঙ্গে চুক্তিতে পৌঁছালো তুরস্ক

এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্কঃ  রাশিয়া থেকে অত্যাধুনিক এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নতুন চালান গ্রহণের ব্যাপারে তুরস্ক এবং রাশিয়া চুক্তিতে পৌঁছেছে। তুরস্কের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তুরস্কের এনটিভি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল (সোমবার) ইসমাইল দেমির নামে একজন তুর্কি শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন, দু’পক্ষ এস -ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দ্বিতীয় চালানের ব্যাপারে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে।

এ চুক্তির আওতায় রাশিয়া তুরস্কের কাছে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রযুক্তি হস্তান্তর করবে এবং যৌথভাবে তা উৎপাদন করবে।

তিনি জানান, তুরস্ক ও রাশিয়া এই চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আরো আলোচনা করছে।

তুরস্কের এ কর্মকর্তা জানান, করোনাভাইরাসের মহামারীর কারণে রাশিয়া থেকে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংক্রান্ত কার্যক্রমের গতি কিছুটা কমেছে।

এ কারণে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু করতে দেরি হচ্ছে। এ ব্যবস্থা আরো আগেই চালু করার কথা ছিল।

ইসমাইল দেমির জানান, রাশিয়া থেকে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও আঙ্কারা-

এখনো আমেরিকার কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে আগ্রহী। তবে এ ব্যাপারে ওয়াশিংটনের কাছ থেকে পরিষ্কার কোন বার্তা পাওয়া যায় নি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

এস-৪০০’র নতুন চালান, রাশিয়ার সঙ্গে চুক্তিতে পৌঁছালো তুরস্ক

আপডেট সময় ১২:১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০