ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সদরেই ৫১ জন! নওগাঁয় করোনায় আক্রান্ত ১৫৯

করোনা পরীক্ষা

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ   নওগাঁয় নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিন বছর বয়সী একজন শিশু রয়েছে।

আজ রবিবার সকালে নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্ত ১৩ জন নিয়ে নওগাঁয় কোভিড-১৯- এ আক্রান্ত রোগীর সংখ্যা দেড়শ ছাড়াল।

নতুন ১৩ জনসহ নওগাঁ মোট ১৫৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ল। এর সদর উপজেলাই ৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৯ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা হওয়া ২১৬ জনের নমুনার ফলাফল ই-মেইলে আসে।

এর মধ্যে ১৩ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। এর মধ্যে সাতজন পুরুষ ও ছয়জন নারী। নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে সদর উপজেলায় ছয়জন, রাণীনগরের পাঁচজন, মান্দার একজন ও আত্রাই উপজেলার একজন রয়েছেন।

নওগাঁ শহরের খাস-নওগাঁ এলাকায় তিন বছর বয়সী কন্যা শিশুর শরীরে করোনা শনাক্ত হয়েছে। ওই শিশুটির মায়ের শরীরেও করোনার সংক্রমণ ধরা পড়েছে।

রাণীগর উপজেলা সদরের খট্টেশ্বর এলাকার বাবা-ছেলের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আকন্দ মো. আক্তারুজ্জামান আলাল বলেন, আক্রান্তরা সবাই পূর্বে আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসায় তাঁরা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সংক্রমিত ব্যক্তি ও তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মী ও প্রশাসন কাজ করছে।

নওগাঁয় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৩ এপ্রিল নওগাঁর রাণীনগরে সর্বপ্রথম একজন নার্সের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ১৫৯ জনের এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯১ জন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সদরেই ৫১ জন! নওগাঁয় করোনায় আক্রান্ত ১৫৯

আপডেট সময় ০৭:০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০