ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পুনরায় বিশ্বকাপ বাছাই খেলতে নামবে বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল টিম

ক্রীড়া ডেস্কঃ   আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সঙ্গে আলোচনা করে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাই এবং চীনে হতে যাওয়া ২০২৩ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের নতুন সময়সূচী দিয়েছে এশিয়ান ফুটবল কনফাডেরশন (এফসি)।

মার্চ এবং জুনে হওয়ার কথা থাকলেও বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের বাকি ম্যাচগুলো পুনরায় মাঠে গড়াবে অক্টোবরে। শুক্রবার (০৫ জুন) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে এএফসি।

নতুন সময়সূচী অনুযায়ী ম্যাচ ডে’র ৭ ও ৮ এর ম্যাচগুলো হবে ৮ ও ১৩ অক্টোবর। ম্যাচ ডে’র ৯ ও ১০ এর ম্যাচ হবে ১২ ও ১৭ অক্টোবরে।

সর্বশেষ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিকভাবে সংযুক্ত বিশ্বকাপ ও এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডের বাছাইপর্ব শেষ করার কথা চিন্তা করে।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে মার্চে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ স্থগিত রাখে ফিফা ও এএফসি।

একই কারণে সময়সূচী পুনরায় পরিবর্তন করা হলে তা জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেছে বিশ্ব ফুটবল ও এশিয়ান ফুটবলের এই দুই সর্বোচ্চ সংস্থা।

খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক, স্টেকহোল্ডারদের নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করবে বলে এএফসি তাদের বিবৃতিতে জানায়।

বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক রাউন্ডের দ্বিতীয় পর্যায়ে ‘ই’ গ্রুপে খেলছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলেছে লাল-সবুজরা।

৩ পরাজয় ও ১ ড্রয়ে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের পয়েন্ট তালিকার তলানিতে আছে জেমি ডে’র শিষ্যরা। বাংলাদেশ তাদের এক পয়েন্ট পেয়েছিল গত অক্টোবরে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পুনরায় বিশ্বকাপ বাছাই খেলতে নামবে বাংলাদেশ

আপডেট সময় ০৬:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০