ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

প্রাথমিকের শিক্ষকরা শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতি পাবেন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা ডেস্কঃ   সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে চারটি পদে পদোন্নতি দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তারা ধাপে ধাপে সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন।

এরপর প্রশাসনিক দক্ষতা অনুযায়ী তাদের উপজেলা সহকারী শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

শনিবার (৬ জুন) এসব তথ্য জানিয়েছেন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ। শিগগিরই এ বিষয়ে প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মেধাবীদের শিক্ষকতা পেশায় টানতে কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করার জন্য পদোন্নতির সুযোগ রাখার চিন্তা ভাবনা চলছে।

শিক্ষকদের শুধু সহকারী প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক না সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারের পদেও শিক্ষকদের থেকে পদায়ন করার চিন্তা করছি।

একটি প্ল্যানও নেওয়া হয়েছে। খুব শিগগিরই পরিকল্পনাটি প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে পাঠাবো।’

তিনি আরও বলেন, ‘শিক্ষকদের একটি আশা দিতে চাই- তারা সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক তারপর সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতি পেতে পারবেন।

এইভাবে তিন-চারটা জায়গায় যদি তার যাওয়ার সুযোগ থাকে তাহলে শিক্ষকরা অনেক বেশি প্রফেশনালভাবে আন্তরিক হবেন এবং কাজ করবেন।’

মহাপরিচালক আরও বলেন, ‘শিক্ষা কর্মকর্তাদের একটি নতুন নিয়োগ বিধির কাজ কাজ প্রক্রিয়াধীন আছে। কিন্তু আমরা শিক্ষকদের থেকে শুরু করে উপজেলা শিক্ষা কর্মকর্তা পর্যন্ত একটি নিয়োগবিধি করতে চাচ্ছি। সেই পরিকল্পনাই করা হয়েছে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

প্রাথমিকের শিক্ষকরা শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতি পাবেন

আপডেট সময় ০৬:০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০