ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ময়মনসিংহে ফড়িং ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু নিহত

প্রতীকী ছবি

ময়মনসিংহ প্রতিনিধিঃ   ময়মনসিংহের  তারাকান্দায় ফিশারি প্রজেক্টের পুকুর পাড়ে পোষা পাখির জন্য ফড়িং ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু নিহত হয়েছে।

এসময় এক শিশু গুরুতর আহত হলে তাকে মমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

শুক্রবার (৫ জুন) দুপুরের দিকে তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের ধরাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের ধরাকান্দি গ্রামের ফজল হকের ছেলে ছামাদ (৮) ও জহুর উদ্দিনের ছেলে শরীফুল ইসলাম সজীব (১০)।

আর গুরুতর আহত একই গ্রামের জুয়েল মিয়ার ছেলে নীরব ( ৯)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ‘তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের ধরাকান্দি গ্রামে স্থানীয় একটি ফিশারি প্রজেক্টের পুকুর পাড়ে পোষা পাখিকে ফড়িং খাওয়াতে নিয়ে যায় তিন শিশু।

এসময় ফড়িং ধরতে গিয়ে সেখানে থাকা বিদ্যুতায়িত টিনের ঘরের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু সামাদের মৃত্যু হয়।

এসময় সামাদকে উদ্ধার করতে গিয়ে শিশু সজীবেরও মৃত্যু হয়।

আর শিশু নীরব গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।’

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ময়মনসিংহে ফড়িং ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু নিহত

আপডেট সময় ০৩:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০