ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ভবন থেকে পড়ে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টারঃ   রাজধানীর মুগদা মদিনাবাগ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে জুয়েল মিয়া (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃতের সহকর্মী শহিদ জানায়, মুগদা মদিনাবাগ এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবনের দ্বিতীয় তলায় বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন জুয়েল।

অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। মৃত জুয়েলের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।

ট্যাগস

রাজধানীতে ভবন থেকে পড়ে একজনের মৃত্যু

আপডেট সময় ০৬:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০

স্টাফ রিপোর্টারঃ   রাজধানীর মুগদা মদিনাবাগ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে জুয়েল মিয়া (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃতের সহকর্মী শহিদ জানায়, মুগদা মদিনাবাগ এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবনের দ্বিতীয় তলায় বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন জুয়েল।

অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। মৃত জুয়েলের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481