ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo রংপুরে ঘর থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁর মহাদেবপুরে দোয়া মাহফিল Logo নওগাঁয় ব্যবসায়ীর মাথায় আঘাত করে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেলো দুর্বৃত্তরা Logo নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা জরাজীর্ণ হাজারো মানুষের ভোগান্তি Logo তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়? Logo নওগাঁয় বিয়ে বাড়ীর খাবার খেয়ে ১ জনের মৃত্যু অসুস্থ ২০ Logo  নওগাঁ-২ আসনে জামায়াত প্রার্থী এনামুল হকের মোটর সাইকেল শোডাউন Logo জয়পুরহাটে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo নওগাঁর মান্দায় এম এ মতীনের বিশাল মোটর সাইকেল শোভা যাত্রা-লিফলেট বিতরণ   Logo নওগাঁয় এক লাখ টাকা চাঁদা না পেয়ে আমচাষীর ৩৫০ গাছ কেটে দিল সন্ত্রাসীরা

মহারাষ্ট্রে ঘূর্ণিঝড় নিসর্গর তাণ্ডব শুরু

আন্তর্জাতিক ডেস্কঃ  ঘূর্ণিঝড় নিসর্গের তাণ্ডব শুরু হয়ে গেছে মুম্বাইসহ গোটা মহারাষ্ট্রে। আজ ১টার আগেই ব্যাপক বাতাসের দাপটে উপড়ে গেছে বহু গাছ।

১ টার পরেই মহারাষ্ট্রের রায়গড় জেলায় ঝড়ের মুখ প্রবেশ করেছে। মুম্বাইতে চলছে ব্যাপক বাতাস। সঙ্গে বৃষ্টিও।

আলিবাগের দক্ষিণ দিক দিয়ে এটি যাবে বলে জানাচ্ছেন দেশটির আবহাওয়াবিদরা। গতি হবে সর্বোচ্চ ১২০ কিলোমিটার।

এটি লেভেল ২-এর ঘূর্ণিঝড় বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। আশঙ্কার কথা মাথায় রেখে প্রকাশ্যে মানুষের চলাচলে বিধিনিষেধ জারি করেছে মুম্বাই।

মুম্বাই উপকূলের তীরবর্তী সমুদ্র সৈকত, পার্ক এরকম খোলা জায়গায় বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গুজরাট, দমন-দিউ, দাদরা নগর হাভেলি এই সমস্ত জায়গায় ঝড়ের কারণে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

মঙ্গলবার থেকেই ঝড়ে ক্ষতির আশঙ্কায় উপকূলবর্তী এলাকা থেকে সরানো হচ্ছে মানুষজনকে। মুখ্যমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মুম্বাই শহরে বাস করা বস্তিবাসীদের, বিশেষ করে নিচু এলাকার বাসিন্দাদের অন্যত্র সরানো হয়েছে।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে যেতে পারে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। এই পরিস্থিতিতে আগামী ২ দিন রাজ্যবাসীকে বাড়িতে থাকার পরামর্শ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের। পাশাপাশি সাধারণ মানুষকে তৈরি থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী।

ট্যাগস

রংপুরে ঘর থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

মহারাষ্ট্রে ঘূর্ণিঝড় নিসর্গর তাণ্ডব শুরু

আপডেট সময় ০৬:২১:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ  ঘূর্ণিঝড় নিসর্গের তাণ্ডব শুরু হয়ে গেছে মুম্বাইসহ গোটা মহারাষ্ট্রে। আজ ১টার আগেই ব্যাপক বাতাসের দাপটে উপড়ে গেছে বহু গাছ।

১ টার পরেই মহারাষ্ট্রের রায়গড় জেলায় ঝড়ের মুখ প্রবেশ করেছে। মুম্বাইতে চলছে ব্যাপক বাতাস। সঙ্গে বৃষ্টিও।

আলিবাগের দক্ষিণ দিক দিয়ে এটি যাবে বলে জানাচ্ছেন দেশটির আবহাওয়াবিদরা। গতি হবে সর্বোচ্চ ১২০ কিলোমিটার।

এটি লেভেল ২-এর ঘূর্ণিঝড় বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। আশঙ্কার কথা মাথায় রেখে প্রকাশ্যে মানুষের চলাচলে বিধিনিষেধ জারি করেছে মুম্বাই।

মুম্বাই উপকূলের তীরবর্তী সমুদ্র সৈকত, পার্ক এরকম খোলা জায়গায় বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গুজরাট, দমন-দিউ, দাদরা নগর হাভেলি এই সমস্ত জায়গায় ঝড়ের কারণে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

মঙ্গলবার থেকেই ঝড়ে ক্ষতির আশঙ্কায় উপকূলবর্তী এলাকা থেকে সরানো হচ্ছে মানুষজনকে। মুখ্যমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মুম্বাই শহরে বাস করা বস্তিবাসীদের, বিশেষ করে নিচু এলাকার বাসিন্দাদের অন্যত্র সরানো হয়েছে।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে যেতে পারে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। এই পরিস্থিতিতে আগামী ২ দিন রাজ্যবাসীকে বাড়িতে থাকার পরামর্শ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের। পাশাপাশি সাধারণ মানুষকে তৈরি থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471