ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় হলে কঠোর ব্যবস্থা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজনীতি ডেস্কঃ  অধিকাংশ গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চলছে। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় শাস্তিযোগ্য অপরাধ। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দিয়েছেন ওবায়দুল কাদের।

বুধবার (৩ মে) নিজ বাসভবন থেকে ভিডিও ব্রিফিংয়ে সড়ক পরিবহন মন্ত্রী এ নির্দেশ দেন।

গণপরিহন নিয়ে বেশ কিছু অভিযোগ পাচ্ছেন জানিয়েন ওবায়দুল কাদের বলেন, প্র্রশাসনের নজরদারি বাড়ানোর অনুরোধ করছি।

যাত্রীদের নিজেদেরও সচেতন থাকার আহবান জানাচ্ছি। না হয় টার্মিনাল এবং বাসযাত্রা হতে পারে সংক্রমণ বিস্তারের কেন্দ্র।

সবাইকে সচেতনতার প্রাচীর গড়ে তোলার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, না হলে জনস্বার্থে এবং জনস্বাস্থ্য রক্ষায় সরকার আরও কড়াকড়ি আরোপ তথা কঠোর হতে বাধ্য হবে।

কাদের বলেন, কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানতে শৈথিল্য প্রদর্শন করছে, যা সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। এতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে।

এ অবহেলা নিজের জন্যই শুধু নয়, পরিবার, সমাজ তথা অন্যদের জন্যও ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সংকট সমাধানে বিরোধীদলসমূহ নানামুখী উদ্যোগ নিয়েছে।

কিন্তু বিএনপি সার্কাসের হাতির মতো সমালোচনার বৃত্তেই আবর্তিত হচ্ছে। বিএনপি সংকটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় হলে কঠোর ব্যবস্থা

আপডেট সময় ০১:৫৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০