ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার,নওগাঁঃ  নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নওগাঁয় মৃতের সংখ্যা দাঁড়ালো চার জনে।

মঙ্গলবার (০২ জুন) বিকেলে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শফিউর রহমানের (৫৫) মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর সুনিশ্চিত করেন রামেকের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

শফিউর রহমান নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামের মৃত- ওবাইদুল হকের ছেলে। সে বন কর্মকর্তা হিসাবে খুলনায় কর্মরত ছিলেন।

করোনা ভাইরাসে মৃত শফিউর রহমান সপরিবারে রাজশাহীতে বসবাস করতেন।

গত শনিবার জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেদিনই তাকে আইসিউতে নেয়া হয়।

রোববার তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার তার নমুনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট আসে। মঙ্গলবার বিকেলে তিনি মারা যান।

এ নিয়ে নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার । এদের মধ্যে নওগাঁর এক পুলিশ সদস্য রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরেকজন নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ এলাকার সুলতান পুর গ্রামের শাহাজাহান আলী মারা যান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

এরপর গতকাল রাতে নিজ বাড়িতে মারা যান সাবেক ফুটবলার ও কাপড় ব্যবসায়ী নুরুল ইসলাম নুরু।

নওগাঁ জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নওগাঁয় মোট ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু

আপডেট সময় ১২:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০