ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিলেটে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত ১০

সিলেটে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ

সিলেট প্রতিনিধিঃ  সিলেটে পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের জেরে দুই দল শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সংঘর্ষ হয়।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে শ্রমিকদের কল্যাণ-

তহবিলের প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ ও সঠিক হিসাব দিতে না পারায় তার বিরুদ্ধে কয়েক দিন ধরে শ্রমিকরা আন্দোলন করছেন।

দুপুর ১টার দিকে পুরাতন রেল স্টেশন সংলগ্ন বাবনা পয়েন্টে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা ফলিকের বিরুদ্ধে নানা অভিযোগ এনে স্লোগান দিতে থাকেন।

এরপর ঘটনার জেরে বিকালে আন্দোলনকারী ও অভিযুক্ত ফলিকের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়ান।

প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলেট মিতালী পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিলাদ আহমদ রিয়াদ জানান, ঈদুল ফিতরের কয়েক দিন আগে সেলিম-

আহমদ ফলিকের কাছে গিয়ে করোনা পরিস্থিতিতে কর্মহীন শ্রমিকদের ঈদের খাদ্যসামগ্রী উপহার দেয়ার দাবি জানান শ্রমিক নেতা জসিম উদ্দিন।

এ ক্ষেত্রে শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা থেকে এই খাদ্যসামগ্রী উপহার দেয়ার প্রস্তাব দেন জসিম। তখন ফলিক তার সাথে দুর্ব্যবহার করেন এবং তহবিলের এক টাকাও তিনি এই বাবদ খরচ করবেন না বলে জানিয়ে দেন।

তখন থেকেই ক্ষুব্ধ হয়ে উঠেন শ্রমিকরা। এরপর শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে ফলিকের কাছে কল্যাণ তহবিলের হিসাব চাইলে আড়াই কোটি টাকার মধ্যে তিনি মাত্র ৪১ লাখ টাকার হিসাব দেন।

এর প্রতিবাদে আন্দোলনের ডাক দেন শ্রমিকরা।

এ ব্যাপারে সিলেট সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিলেটে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত ১০

আপডেট সময় ০৬:৫৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০