ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

একই বিষয়ে ফেল করেছে প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী

টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট

শিক্ষা ডেস্কঃ  রাঙ্গামাটিতে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে রাঙ্গামাটি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সকল পরীক্ষার্থী ‘আত্ম-কর্মসংস্থান’ নামক বিষয়ে ফেল করেছে বলে জানা গেছে। রবি বার প্রকাশিত ফলাফনে এটি জানা যায়।

জানা গেছে, এই প্রতিষ্ঠান থেকে এ বছর ৮০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের সবার ‘আত্ম-কর্মসংস্থান’ নামক একটি বিষয়ে ‘এফ’ গ্রেড (ফেল) ফলাফল এসেছে।

এসএসসি পরীক্ষার্থী অর্পিতা বিশ্বাস বলেন, আমার সব পরীক্ষা ভালো হয়েছে। খারাপ ফলাফল আসার প্রশ্নই আসে না। এ বিষয়টিতে খারাপ করার কথাতো মোটেও না।

মো. সজিব বলেন, আমার রসায়ন, পদার্থবিজ্ঞান বিষয়গুলোতে ভালো নম্বর এসেছে। কিন্তু এত সহজ একটি সাবজেক্ট যেটাতে শতভাগ ভালো ফল আসার কথা সেটাতে খারাপ কিভাবে হয়। এখানে বোর্ড কিংবা স্কুলের কোনো সমস্যা হয়ে থাকতে পারে।

আরেক এসএসসি পরীক্ষার্থী মো. রাজু বলেন, এ বিষয়ের মতো ভালো পরীক্ষা অন্য কোনোটিতে হয়নি। এ বিষয়টিতে খারাপ করার কথা না। কিন্তু কেন খারাপ হলো সেটাই বুঝতে পারছি না।

রাঙ্গামাটি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট মো. শফিউল আলম বলেন, সারাদেশে হাজারো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের একটি মাত্র বোর্ড, আমরা বুঝতে পারছি না ঝামেলাটা কোথায় হয়েছে।

তবে আমরা যথাযথ নম্বর ও খাতা পাঠিয়েছি। এ সাবজেক্টে খারাপ করার কথা না। কিন্তু কী সমস্যার কারণে এমন হলো তা দেখতে হবে।

তিনি বলেন, আমি বোর্ডের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমরা প্রতিষ্ঠান থেকে একটি দরখাস্ত পাঠাব বোর্ডে।

একইসঙ্গে পুনর্বিবেচনার জন্য প্রতিটি শিক্ষার্থীকে একটি এসএমএস পাঠাতে হবে বোর্ডে। আশা করি সাপ্তাহখানেকের মধ্যে আমরা ভালো কোনো ফলাফল পাব।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

একই বিষয়ে ফেল করেছে প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী

আপডেট সময় ০৭:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০