ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনার সময়ে প্রিয়জনকে হারালেন তাপসী

অভিনেত্রী তাপসী পান্নু

বিনোদন ডেস্কঃ   করোনা পরিস্থিতির মধ্যেই নিজের প্রিয়জনকে হারালেন অভিনেত্রী তাপসী পান্নু। তার আদরের ‘বিজি’ অর্থাৎ ঠাকুরমা মারা গেছেন শনিবার।নিজের ইনস্টাগ্রামে সেই খবর শেয়ার করেন এই অ‌ভি‌নেত্রী।

তাপসী লেখেন, ওই প্রজন্মের শেষ মানুষ ছিলে তুমি। তোমার মৃত়্যুতে যে ফাঁকা জায়গা তৈরি হল তা কোনওদিন পূরণ হবার নয়। বিজি, ভালবাসি তোমাকে।

তাপসী পাঞ্জাবি হওয়ায় তাদের রীতি অনুযায়ী ঠাকুরমার পারলৌকিক কাজকর্ম সম্পন্ন হয়। সেই ছবিও শেয়ার করেছেন এ অভিনেত্রী। তবে তার ঠাকুরমা কীভাবে মারা গেলেন, আর কবেই সে ব্যাপারে এখনও বিস্তারিত জানাননি অভিনেত্রী।

তবে শোনা যাচ্ছে, বার্ধক্যজনিত অসুখেই মারা গিয়েছেন তাপসীর ঠাকুমা। তাপসীর সঙ্গে ঠাকুমার সম্পর্ক ছিল বেশ মধুর।

বিভিন্ন সাক্ষাৎকারে বারেবারেই তাঁর প্রসঙ্গ এনেছেন তাপসী, শেয়ার করেছেন ছোটবেলার স্মৃতি। তার প্রয়াণে ভেঙে পড়েছেন অভিনেত্রী।

যেহেতু তাপসী এই মুহূর্তে বোনের সঙ্গে মুম্বইয়ে রয়েছেন তাই বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ‘বিজি’-র সঙ্গে শেষবারের মতো দেখা হয়নি অভিনেত্রীর। কারণ, তার পরিবার বর্তমানে পাঞ্জাবে রয়েছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনার সময়ে প্রিয়জনকে হারালেন তাপসী

আপডেট সময় ০৬:৩৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০