ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বরগুনাতে বজ্রপাতে আলিম পরীক্ষার্থী নিহত

প্রতীকী ছবি

বরগুনা প্রতিনিধিঃ  বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামে বজ্রপাতে বাইজিদ আহম্মেদ সোহাগ (২২) নামে এক আলিম পরীক্ষার্থী নিহত হয়েছে।

বজ্র বৃষ্টির মধ্যে সে বিলে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন। আজ রবিবার দুপুর ১টার দিকে ওই এলাকায় প্রচণ্ড বজ্র বৃষ্টি হচ্ছিল।

বজ্র বৃষ্টির মধ্যে ঘাস খেতে থাকা তাদের পালিত গরু আনতে বিলে যায়। পথিমধ্যে সে বজ্রপাতের শিকার হয়ে মৃত্যুবরণ করেন।

নিহত সোহাগ উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের নিসু হাওলাদারের পুত্র। তার এ বছর আমতলী বন্দর হোসাইনিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দেওয়ার কথা ছিল।

স্থানীয় ইউপি সদস্য মো. আবু জাফর মিয়া জানান, ঘটনার সময় সোহাগ বিলে বাঁধা তাদের পালিত গরু আনতে যায়।

তাদের গরুর কাছাকাছি যাওয়ার পূর্বেই বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার কাছাকাছি থাকা আব্দুল মন্নানের পালিত একটি গাভিন গরুও বজ্রপাতে মারা যায়।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম হাওলাদার জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, বজ্রপাতে নিহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বরগুনাতে বজ্রপাতে আলিম পরীক্ষার্থী নিহত

আপডেট সময় ০৬:১৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০