ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় ট্রাক্টরের সাথে ধান মাড়াই মেশিনের সংঘর্ষে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

নওগাঁ জেলা প্রতিনিধিঃ   নওগাঁয় ট্রাক্টরের সাথে ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (১২) নামে শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে সদর শহরের বাইপাস গণি পেট্রোল পাম্পের পাশে এ দূঘটনাটি ঘটে। নিহত শিশু আইয়ুব আলীর বাড়ি সদর উপজেলার কাদোয়া গ্রামে।

তার নানার নাম মোহাম্মদ আলী। স্থানীয়রা জানান, ধান মাড়াই মেশিন নিয়ে শিশু আইয়ুব আলীসহ দুই যুবক বাড়ি থেকে ধান মাড়াইয়ের জন্য যাচ্ছিল।

পথিমধ্যে শহরের বাইপাস গণি পেট্রোল পাম্পের পাশে বিপরীত দিক আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ধান মাড়াই মেশিনে থাকা শিশু আইয়ুব আলী চাপাপড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় মেশিনে থাকা আরো দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে নওগাঁ সদও হাসপাতালে নেয়া হয়েছে। শিশু আইয়ুব আলী ছোটবেলা থেকে তার নানার বাড়িতেই থাকত।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনাকবলিত ট্রাক্টরটি উদ্ধারের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো প্রক্রিয়া চলছে

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় ট্রাক্টরের সাথে ধান মাড়াই মেশিনের সংঘর্ষে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০