ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

একদিনে করোনা শনাক্তের রেকর্ড ভাঙল ব্রাজিল

বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ভাঙল ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৩৩ হাজারেরও বেশি মানুষের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে সারা বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি হলো।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শনিবার (৩০ মে) দেশটিতে ৩৩ হাজার ২৭৪ জনের করোনা শনাক্ত হওয়ার মধ্য দিয়ে সে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ, ৯৮ হাজার ৪৪০ জন।

শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যার বিচারে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। গত ২৪ ঘণ্টায় সেখানে প্রাণ হারিয়েছে ৯৫৬ জন। সবমিলিয়ে ব্রাজিলের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৪ জনে।

মৃত্যুর সংখ্যা বিবেচনায় ব্রাজিলের অবস্থান চতুর্থ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইতালির পরেই দেশটির অবস্থান।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে এই মরণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অন্তত ১৫ গুণ বেশি হতে পারে। এমন পরিস্থিতির মধ্যেও সেখানে লকডাউন শিথিল করার চিন্তাভাবনা করছে ডানপন্থী সরকার।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

একদিনে করোনা শনাক্তের রেকর্ড ভাঙল ব্রাজিল

আপডেট সময় ১১:৩৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০