ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী

খুলনায় ট্রাকচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত

প্রতীকী ছবি

খুলনা প্রতিনিধিঃ  খুলনার রূপসায় ট্রাকের নিচে চাপা পড়ে রবিউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে খান জাহান আলী (র.) সেতু (রূপসা সেতু) সড়কের জাবুসা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রবিউল ইসলাম সাতক্ষীরা জেলার আশাশুনি থানার মকবুল শেখের ছেলে। তিনি এনজিও ব্র্যাকের শরীয়তপুর শাখার একজন কর্মকর্তা।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, যানবাহন বন্ধ থাকায় রবিউল ভ্যানে করে ভেঙে ভেঙে সাতক্ষীরা থেকে শরীয়তপুর যাওয়ার চেষ্টা করছিলেন।

রূপসা সেতু সড়কের জাবুসা মোড় এলাকায় একটি ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দেয়। ওই ভ্যানের যাত্রী ছিলেন রবিউল।

তখন রবিউল ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক ট্রাকটিকে আটক ও মরদেহ উদ্ধার করা হয়েছে।

ট্যাগস

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

খুলনায় ট্রাকচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত

আপডেট সময় ০৫:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০