ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রূপগঞ্জে যুবককে গলাকেটে হত্যা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে রাজন নামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

শুক্রবার (২৯ মে) দিনগত রাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ দিন থাকার পর তার মৃত্যু হয়। রাজন সোনারগাঁও উপজেলার আমগাঁও এলাকার তোফাজ্জল মিয়ার ছেলে।

নিহত রাজনের মামা আলতাফ কাজী জানান, উপজেলার কাজীপাড়া এলাকায় মামার বাড়িতে থাকতো রাজন। সে রূপসী এলাকায় একটি সমবায় সমিতি পরিচালনা করতো।

এ কারণে রূপসীর বিভিন্ন এলাকায় তার কিছু সমিতির গ্রাহক ছিল। কলাবাগান এলাকার একটি সংঘবদ্ধ মাদকব্যবসায়ী চক্র পেশা গোপন করে তার কাছ ঋণ নেয় বলে জানা যায়।

এ ঋণের টাকা পরিশোধ করা নিয়ে চক্রটির সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। গত ১৩ মে সন্ধ্যায় ইফতারের পর মোবাইল ফোনের মাধ্যমে তাকে ডেকে নিয়ে ওই চক্রটি গলাকেটে হত্যার চেষ্টা চালায়।

এসময় স্থানীয়রা টের পেয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় লাইফ এইড হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

পরে রাজনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা তোফাজ্জল মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের ঘটনার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত মোতাবেক অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রূপগঞ্জে যুবককে গলাকেটে হত্যা

আপডেট সময় ০৪:৩০:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০