ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সোনাইমুড়ীতে ২৭টি অস্ত্রসহ গ্রেফতার ২

প্রতীকী ছবি

নোয়াখালী প্রতিনিধিঃ  নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ২ নম্বর নদোনা ইউনিয়ন থেকে বন্দুক, এলজি, চাইনিজ কুড়ালসহ  ২৭টি দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) সকালে  এ তথ্য নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ। গ্রেফতাররা হলেন- জাবেদ (২০) ও সাব্বির (২২)। তারা ওই গ্রামেরই বাসিন্দা।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ  জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৯ মে) দিনগত রাতে ওই ইউনিয়নের উত্তর শাকতলা গ্রাম থেকে জাবেদ ও সাব্বিরকে গ্রেফতার করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী গ্রামে সাব্বিরের নিজ বাড়ির রান্নাঘর থেকে ২৭টি দেশীয় অস্ত্রসহ জব্দ করা হয়। যার মধ্যে রয়েছে বন্দুক, এলজি, বোর কার্তুজ, চাইনিজ কুড়াল, তলোয়ার, কিরিচ, বড় ছুরি, রামদা ও ধামা।

তিনি জানান, গ্রেফতার ওই দু’জনের বিরুদ্ধে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইউসুফকে হত্যাচেষ্টার ও পুলিশের গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের নামে অস্ত্র আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সোনাইমুড়ীতে ২৭টি অস্ত্রসহ গ্রেফতার ২

আপডেট সময় ০১:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০