ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নীলফামারীতে র‌্যাবের ১০ সদস্যের করোনা শনাক্ত

করোনা পজিটিভ

নীলফামারী প্রতিনিধিঃ  নীলফামারীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৩) ১০ সদস্যের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৮ জনে।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে  এ তথ্য নিশ্চিত করেন নীলফামারী সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মণ। জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, নতুন করে করোনা শনাক্ত ১০ জনই জেলা শহরের সবুজপাড়ায় অবস্থিত র‌্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পের সদস্য।

এর আগে এই ক্যাম্পের ৯ জন করোনা পজিটিভ হয়ে জেলা সদর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে (করোনা ইউনিট) চিকিৎসাধীন। এ নিয়ে নীলফামারী র‌্যাব ক্যাম্পের ১৯ জন করোনা পজিটিভ হলো।

নীলফামারী র‌্যাবের নতুন করে ৬৩টি নমুনা সংগ্রহ করে ঢাকার কোভিড-১৯ ডিজিএইচএস পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। এর মধ্যে বৃহস্পতিবার বিকেলে ১০ জনের পজিটিভ ফলাফল পাওয়া গেছে।

জেলাটিতে ১০৮ জন করোনা পজিটিভের মধ্যে নীলফামারী সদরে ৪৭, ডোমারে ১১, ডিমলায় ১৫, জলঢাকায় ৯, কিশোরগঞ্জে ৮ ও সৈয়দপুর উপজেলায় ১৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ জন ও মৃত্যুবরণ করেছেন এক নারীসহ ২ জন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নীলফামারীতে র‌্যাবের ১০ সদস্যের করোনা শনাক্ত

আপডেট সময় ০৬:৫৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০