ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জাতীয় কাবাডি দলের সাবেক খেলোয়াড়কে রগ কেটে হত্যা

কাইয়ুম সিকদার

ক্রীড়া ডেস্কঃ বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সাবেক খেলোয়াড় ও রেফারি কাইয়ুম সিকদারকে (৪৮) হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।

তিনি নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছিলেন।

গত মঙ্গলবার (২৬ মে) রাত ৯টার দিকে নড়াইলের নড়াগাতি থানার উপজেলার বোয়ালিয়ার চর মন্দিরের কাছে এ হত্যাকাণ্ড ঘটে।

এ সময় তার সঙ্গে থাকা নড়াগাতি থানার কৃষকলীগের সভাপতি হাসনাত মোল্লার হাত ও পায়ের রগ কেটে দিয়েছেন দুর্বৃত্তরা।

এলাকাবাসী জানায়, কয়েকজন নেতাকর্মীসহ কালিয়া উপজেলা থেকে মোটরসাইকেলে করে কলাবাড়িয়া ফিরছিলেন কাইয়ুম সিকদার ও হাসনাত মোল্লা।

রাত ৯টার দিকে তারা বোয়ালিয়ার চর মন্দিরের কাছে পৌঁছালে আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাদের এলোপাথাড়ি কোপায়।

এতে কাইয়ুম সিকদারের হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

এ সময় সঙ্গে থাকা নড়াগতি থানার কৃষকলীগের সভাপতি হাসনাতের হাত ও পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। পরে তাকেও উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকারীদের ধরতে পুলিশি অভিযান চলছে। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, জাতীয় কাবাডি দলের পরিচিত মুখ ছিলেন কাইয়ুম সিকদার। ১৯৯৫ মাদ্রাজ সাফ গেমসে জাতীয় দলের হয়ে অভিষিক্ত হয়ার পর ১৯৯৯ সাফ গেমস ও ১৯৯৮ এশিয়ান গেমসেও বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি।

একসময় বাংলাদেশ পুলিশ দলের হয়ে খেলা কাইয়ুম ২০১০ গুয়াংজু এশিয়ান গেমস ও ২০১০ মাস্কট বিচ গেমসে রেফারির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া কাবাডি ফেডারেশনের সর্বশেষ নির্বাচিত কার্যনির্বাহী সদস্য ছিলেন তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জাতীয় কাবাডি দলের সাবেক খেলোয়াড়কে রগ কেটে হত্যা

আপডেট সময় ০৫:৫৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০