ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হেরোইন বহনের দায়ে নিষিদ্ধ হলেন সেই শ্রীলঙ্কান পেসার

শ্রীলঙ্কান ক্রিকেটার শেহান মাদুশঙ্কা

ক্রীড়া ডেস্কঃ ক্রিকেটের সঙ্গে ফিক্সিং শব্দটা খুব ভালোভাবেই জড়িত। কড়া আইন প্রয়োগের পরেও রোধ করা যাচ্ছে না বাইশ গজে ফিক্সিংয়ের কালো থাবা। এই ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে জেল খাটার ইতিহাস আছে ক্রিকেটারদের।

তবে ফিক্সিং নয়, শ্রীলঙ্কান ক্রিকেটার শেহান মাদুশঙ্কাকে গ্রেপ্তার করা হয়েছে নিজের কাছে হেরোইন রাখার অপরাধে।

দেশটিতে চলমান কারফিউ অমান্য করে দুই গ্রাম হেরোইনসহ গাড়ি চালিয়ে যাচ্ছিলেন শেহান। গন্তব্যের মাঝপথেই পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

এমন ঘটনার পর লঙ্কান পেসারকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। জানা গেছে, তদন্ত শেষে তার ব্যাপারে স্থায়ী সিদ্ধান্তের পথে হাঁটবে তারা।

শ্রীলঙ্কার হয়ে একটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলেছেন শেহান। তার খেলা একমাত্র ওডিআইতে বাংলাদেশের বিপক্ষে ২৫ বছর বয়সী এই পেসার করেছিলেন হ্যাটট্রিকও।

তবে এরপর দীর্ঘ ১৮ মাস নির্বাচকদের দৃষ্টিসীমার বাইরে আছেন তিনি।

শ্রীলঙ্কায় মাদকের বিরুদ্ধে কড়া আইন অনুসরণ করা হয়। এছাড়া ২৫ মার্চ থেকে কারফিউ লঙ্ঘন করায় ৬৫ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

তার মধ্যেই আছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। দুই আইন ভঙ্গের কারণে কঠিন শাস্তিই পেতে যাচ্ছেন শেহান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হেরোইন বহনের দায়ে নিষিদ্ধ হলেন সেই শ্রীলঙ্কান পেসার

আপডেট সময় ০৫:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০