ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার  গাজীপুর : গাজীপুর: গাজীপুরের টঙ্গী হাজী মাজার বস্তি এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে

হাসান(৩০) নামে ওই মাদক ব্যবসায়ীর নামে বিভিন্ন থানায় অস্ত্র,মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে দাবি র‍্যাবের। শুক্রবার (২২ মে) রাতে হওয়া বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর পোড়াবাড়ী কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, একদল সন্ত্রাসীর সঙ্গে র‌্যাবের গুলি বিনিময়ের ঘটনায় এক মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী নিহত হয়েছে। এ ঘটনায় দুই র‍্যাব সদস্য আহত হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে ২ টি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। উল্লেখ্য বৃহস্পতিবার(২১ মে) রাতেও টঙ্গীর মধুমিতা রেল লাইন এলাকায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আবু সুফিয়ান র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।

ট্যাগস

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট সময় ০৪:২২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০

স্টাফ রিপোর্টার  গাজীপুর : গাজীপুর: গাজীপুরের টঙ্গী হাজী মাজার বস্তি এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে

হাসান(৩০) নামে ওই মাদক ব্যবসায়ীর নামে বিভিন্ন থানায় অস্ত্র,মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে দাবি র‍্যাবের। শুক্রবার (২২ মে) রাতে হওয়া বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর পোড়াবাড়ী কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, একদল সন্ত্রাসীর সঙ্গে র‌্যাবের গুলি বিনিময়ের ঘটনায় এক মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী নিহত হয়েছে। এ ঘটনায় দুই র‍্যাব সদস্য আহত হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে ২ টি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। উল্লেখ্য বৃহস্পতিবার(২১ মে) রাতেও টঙ্গীর মধুমিতা রেল লাইন এলাকায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আবু সুফিয়ান র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481