ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ঘূর্ণিঝড় আম্ফান ভোলায় গাছ পড়ে একজনের মৃত্যু

ভোলা প্রতিনিধি:  ভোলায় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ঝড়ো হাওয়ায় গাছ পড়ে মো. ছিদ্দিক ফকির (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ছিদ্দিক ফকির ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চর মানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা। বুধবার (২০ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জাগো নিউজকে জানান, ছিদ্দিক ফকির দুপুরে তার বাড়ি থেকে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল করে বয়স্ক ভাতার টাকা তুলতে শশীভূষণে রওনা হন। শশীভূষণের কাছাকাছি আসলে প্রচণ্ড ঝড়ো বাতাসে রাস্তার পাশের একটি গাছ ভেঙে তার ওপর পড়ে। এতে বৃদ্ধসহ মোটরসাইকেল চালক আহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা ছিদ্দিক ফকিরকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ঘূর্ণিঝড় আম্ফান ভোলায় গাছ পড়ে একজনের মৃত্যু

আপডেট সময় ০৫:৪৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০