ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর সীমান্তে এক ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা দু পক্ষ কঠোর অবস্থানে

ছবি সংগৃহিত

 স্টাফ রিপোর্টার নওগাঁ :নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে এক বাংলাভাষী ভারতীয় নাগরিক কে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন এর চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বিএসএফ।

গত রোববার দুপুরে ১৬ বিজিবির আওতাধীন উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭ মেইন পিলার এলাকায় ভারতের আদাডাংগা বিএস এফ ক্যাম্পের টহলদল ওই ভারতীয় বাংলাভাষী নাগরীককে সীমান্তের কাটাতারের বেড়া পার করে বাংলাদেশ অভ্যন্তরে পুশ ইন করার চেষ্টা করে।

সংবাদ পেয়ে স্থানীয় কলমুডাঙ্গা বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌছে সেখানে কঠোর অবস্থান নিয়ে বিএস এফ এর পুশইন তৎপরতা প্রতিহত করে। পরে ওই সীমান্তে উভয় দেশীয় সীমান্ত রক্ষিবাহিনী অতিরিক্তি সৈন্য মোতায়েন করে কঠোর অবস্থান নেয়। ফলে পুশ ইনের জন্য নিয়ে আসা ওই ব্যক্তিকে রোববার দুপুর থেকে পরদিন মঙ্গলবার সকাল পর্যন্ত ওই সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে আটকে রয়েছে।

সোমবার বিকেলে এ ঘটনায় ১৬বিজিবি অধিনায়ক লে:কর্ণেল আরিফুজ্জামান এর সথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান যে, ওই যুবক ভারতীয় নাগরিক সে বর্তমানে জিরো ল্যান্ডে হতে ভারত অভ্যন্তরে অবস্থান করছে এবং বিষয়টি নিরসনে বিজিবি বিএসএফ’র মধ্যে আলাপ আলোচনা চলছে।

কিন্তু শেষ পর্যন্ত কোন সু-রাহা না হওয়ায় আজ মঙ্গলবারেও ওই ব্যক্তিকে কেন্দ্র করে উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা তাদের নিজ নিজ এলাকায় শক্ত অবস্থানে পজিশন নিয়ে রয়েছে। ১৬বিজিবি অধিনায়ক লে:কর্ণেল আরিফুজ্জামানের সাথে মঙগলবার সকালে কথা হলে তিনি জানান গত কালের আলাপ আলোচনায় ভারতের সীমান্ত রক্ষাবাহিনীরা তাকে ভারতের লোক বলে স্বীকার না করায় বিষয়টি এখনও ওই অবস্থায় রয়েছে, কারণ ওই ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে কখনও যায়নি তাই সে বাংলাদেশের নাগরিক বলার প্রশ্নই ওঠেনা। তবে আজ বিকেল ৪টায় আবারো উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর সীমান্তে এক ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা দু পক্ষ কঠোর অবস্থানে

আপডেট সময় ১০:৩৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০