ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জনগণের টাকা নিয়ে নয়-ছয় করছে সরকার

রুহুল কবির রিজভী

স্টাফ রিপোর্টারঃ   প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণে আওয়ামী লীগের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা অসহায় দুস্থ কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে।

অথচ জনগণের টাকা নিয়ে নয়-ছয় করছে সরকার। শুধু আওয়ামী লীগের লোকেরাই ত্রাণ আত্মসাৎ করছে না, প্রশাসনের লোকও এতে জড়িত।

সোমবার (১৮ মে) রাজধানীর শংকরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি’র সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ ও প্রশাসন মিলে ত্রাণ বিতরণে অনিয়ম করছে এমন অভিযোগ করে রিজভী বলেন, তারা (প্রশাসনের লোকজন)মনে করে সরকারকে ক্ষমতায় বসিয়েছি আমরা।

আমরা যত চুরি করি, ডাকাতি করি, অন্যায় করি সরকার আমাদের কিছু বলতে পারবে না। জনগণের ত্রাণ আওয়ামী লীগের তথাকথিত মেম্বার চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের বাড়িতে পাওয়া যাচ্ছে। এই হলো সরকারের মানবতা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লাখ মানুষকে আর্থিক সহায়তা করবেন। এখানেও চলছে বাটপারি। ৪০ জনের টাকা যাবে একজনার বিকাশ নম্বরে। এবং সেটা মেম্বারের একজন লোকের।

তা তো দেখা যাচ্ছে গরিব মানুষের নাম নেই। এখনেও গরীব অসহায় মানুষ বঞ্চিত হচ্ছেন। সব তাদের আত্মীয়-স্বজনের নাম।

তাহলে যারা গরিব মানুষের টাকা চুরি করে আত্মসাৎ করে এরা কি মানুষ? এদের জনগণের প্রতি কোনো মায়া থাকতে পারে না। এদের মানুষের প্রতি কোনো দরদ নেই বলেই আজকে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জনগণের টাকা নিয়ে নয়-ছয় করছে সরকার

আপডেট সময় ০৪:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০