ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গোপালগঞ্জে একসঙ্গে জীবন প্রদীপ নিভল বাবা-ছেলের

ছবিঃ প্রতীকী

গোপালগঞ্জ প্রতিনিধিঃ  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের নির্মম মৃত্যু হয়েছে।সোমবার (১৮ মে) সকালে উপজেলার রামশীল ইউনিয়নের মুশুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, মুশুরিয়া গ্রামের আশিষ বৈদ্যের পুকুর একই গ্রামের রমেশ বৈরাগী ভাড়া নিয়ে মুরগির ফার্ম করেছেন।

ঘটনার দিন সকালে আশিষ বৈদ্য (৪৫) তার পুকুর থেকে মাছ ধরতে গেলে বিদ্যুতায়িত হয়। এ সময় আশিষ বৈদ্যের স্ত্রী ডলি বৈদ্য (৩৮) ও পুত্র তন্ময় বৈদ্য (২০) তাকে বাঁচাতে এগিয়ে গেলে এই তিনজনই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।

পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক আশিষ বৈদ্য ও তার ছেলে তন্ময় বৈদ্যকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি ডলি বৈদ্য গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে মুরগির ফার্মে যে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে তা বিচ্ছিন্ন হয়ে পরো পুকুরটিই বিদ্যুতায়িত হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গোপালগঞ্জে একসঙ্গে জীবন প্রদীপ নিভল বাবা-ছেলের

আপডেট সময় ০৪:০৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০