ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দুপুরে মামাতো ভাইকে খুন, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ   ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আপন মামাতো ভাইকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় অভিযুক্ত মো. সুজন (২৬) নামে এক যুবক পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

রোববার (১৭ মে) দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকার একটি বাগানে এ ঘটনা ঘটে। নিহত সুজন বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, সুজন হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি ছিলেন।

এর আগে রোববার দুপুর ১২টার দিকে টাকা-পয়সা নিয়ে বিরোধের জের ধরে নিজের আপন মামাতো ভাই বাবু মিয়াকে (২৭) ছুরিকাঘাতে হত্যা করেন সুজন ও তার সহযোগীরা।

নিহত বাবু জগন্নাথপুর গ্রামের গৌরি হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সুজনকে আটক করে।

ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, সুজনের দেয়া তথ্য মতে তার বাকি সহযোগীদের ধরতে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারের জন্য রাতে তাকে নিয়ে ভেলানগর গ্রামের একটি বাগানে যায় পুলিশ।

সেখানে সুজনের সহযোগীরা বসে আড্ডা দিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালাতে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়।

এ সময় সুজন পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে সুজনের সহযোগীদের ফেলে যাওয়া একটি দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজের ব্যবহৃত চারটি খোসা উদ্ধার করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দুপুরে মামাতো ভাইকে খুন, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট সময় ১০:৪৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০